সাংবাদিক মাইনুল হাসান স্মরনে শিঘ্রই ‘সাংবাদিক মেলা’

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রথিতযশা সাংবাদিক মাইনুল হাসানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে নানা কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার মাইনুল হাসানের কবরে পুস্পার্ঘ্য অর্পন ও আলোচনা সভার আয়োজন করে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ। বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ দুলাল।


আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় এখন সততার বড় অভাব। সত্যিকারের সাংবাদিকদের মাঠে যেত হয়। কিন্তু মাঠের সাংবাদিক পাওয়া দুস্কর। যেটা ছিল সাংবাদিক মাইনুল হাসানের বড় গুন। তরুন প্রজন্মেকে মাইনুলের পথ অনুসরন করা উচিত। তার কর্ম অভিজ্ঞতা তুলে ধরে খুব শিঘ্রই কর্মশালা ও সাংবাদিকদের মেলা অনুষ্ঠিত হবে বলে বক্তরা বলেন।


সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নুরুল আলম ফরিদ, তপংকর চক্রবর্তী, স্বপন খন্দকার, কাজী মিরাজ মাহামুদ, গোপাল সরকার, জাকির হোসেন, গিয়াস উদ্দিন সুমন প্রমূখ।

২ Comments

  1. Love the unique angle you bring to this subject.

  2. Your dedication and enthusiasm radiate in every paragraph you compose. Truly remarkable.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *