নাগরিক রিপোর্ট: ইসরায়েলকে কোন কোন ইসলামী রাস্ট্রের সমর্থন ও চুক্তির প্রতিবাদে বরিশালে অধ্যায়নরত ফিলিস্তিন শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এ কর্মসুচী পালন করা হয়। বাংলাদেশস্থ জেনারেল ইউনিয়ন অব ফিলিস্তিন স্টুডেন্টস এর আয়োজনে কর্মসূচীতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ২৬জন ফিলিস্তিন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এসময় তারা ফিলিস্তিনকে অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখায় বাংলাদেশকে ধন্যবাদ জানান।
ফিলিস্তিন শিক্ষার্থীরা মানববন্ধনকালে বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকাসহ নানা ধরনের শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা এসময় ইসরায়েলকে সন্ত্রাসী রাস্ট্র হিসেবে অবহিত করে ৬টি বিষয় তুলে ধরেন।
এগুলো হচ্ছে- ফিলিস্তিনকে সমর্থন করায় বাংলাদেশের জনগন ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন, ইসলাইলী দখলদারিত্বের পক্ষ নিয়ে যারা ফিলিস্তিনের বিরুদ্ধে দাড়িয়েছেন তাদের প্রতি নিন্দা, আমাদের প্রতি বিশ্বাস ঘাতকতা করা হয়েছে যখন কিছু ইসলামী দেশ ফিলিস্তিনদের অধিকার ও আল আকসা মসজিদের সম্মান সম্পর্কে সচেতন না হয়ে ইসরায়েলদের স্বীকৃতি দিয়েছে, ফিলিস্তন শুধু ফিলিস্তিনদেরই আভাসভুমি নয় এটি সমগ্র মুসলমীদের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ন মসজিদ, ফিলিস্তিনদের প্রতি আঘাত সমগ্রহ মুসলিমদের প্রতি আঘাত হওয়ায় এর প্রতিবাদ করা উচিত এবং ফিলিস্তিনরা সমগ্র মুসলিম জাতির পক্ষে যুদ্ধ ও সংগ্রাম করে যাচ্ছে।
বাংলাদেশস্থ জেনারেল ইউনিয়ন অব ফিলিস্তিন স্টুডেন্টস এর ভাইস প্রেসিডেন্ট ডা: ইদ্রিস এম এফ এর সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন মেডিকেল শিক্ষার্থী হাটিম রাবা, মোহাম্মদ মর্তুজা প্রমূখ।
প্রসঙ্গত, ইসলামী রাস্ট্র হিসেবে পরিচিত আরব আমিরাত ও বাহারাইন সম্প্রতি ইসরায়েলকে সমর্থন করে চুক্তি সম্পদন করেছে বলে জানা গেছে।
