র‌্যাবের হাতে জেএমবির দুই সদস্য গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: র‌্যাব-৮ ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার করেছে। সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই এলাকার লোকমান হোসেন ওরফে সাফিন(২৪) এবং কাজী রাইয়ান রহমান(২১)।
র‌্যাব জানায়- গ্রেফতারকৃত লোকমান এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।
র‌্যাবের মিডিয়ার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিস্ট মামলায় বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *