নাগরিক রিপোর্ট: ট্রলারে চরে বন্ধুদের সঙ্গে হৈহুল্লর করে বন্ধুদের সাথে জন্মদিন উদযাপনকালে কীর্তনখোলা নদীতে নিখোজ হয়েছে এক তরুন। সোমবার রাতে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলার যমুনা ওয়েল কোম্পানীর ডিপু এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেছেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত ডুবরী দল চেস্টা করেও দ্বীপের সন্ধ্যান পায়নি।
তিনি দ্বীপ দাসের পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানান, দ্বীপ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এক বিষয়ে ফেল করায় আবারও পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরও জানান, দ্বীপ দাস ১০/১৫জন বন্ধু নিয়ে একটি ট্রলার চড়ে বন্ধুর জন্মদিন পালন করছিল। কেক কাটার সময় রাত ৮টার দিকে কেক কাটার সময় হৈহুল্লার করতে গিয়ে ট্রলারের ধাক্কায় দ্বীপ নদীতে পরে যায়। বন্ধুরা জানিয়েছে দ্বীপ সাতাঁর জানতো না। নদীতে পড়ে সে নিখোজ হয়।
ফায়ার সার্ভিসের ডুবরী দল খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে। তবে এক ঘন্টার চেস্টায়ও দ্বীপ দাসের সন্ধ্যান পাওয়া যায়নি। ফারুক সিকদার জানান, রাত সাড়ে ১০টায় তারা উদ্ধার অভিযান স্থগিত করেছেন। মঙ্গলবার সকালে ফের উদ্ধার অভিযান চালানো হবে।
