নাগরিক রিপোর্ট: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানে বরিশালে ৪৯ তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শনিবার নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লাগের সাধারণ সম্পাদক সাদিক।
বরিশাল সমবায় বিভাগের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কার্যালয়ের যুগ্ন নিবন্ধক মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর সুরুজ, বরিশাল সমবায় ব্যাংকের পরিচালক হাসান মাহমুদ বাবু সহ বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ।
