নাগরিক রিপোর্ট: বরিশাালে সোমবার শহীদ মুক্তিযুদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে পূস্পার্ঘ অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার সকালে পূস্পঅর্পন করেন বরিশাল সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনাসহ বিভিন্ন কাউন্সিল ও বিসিসি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মহানগরের পক্ষে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিএনপির পক্ষে পক্ষে শ্রদ্ধা জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন বীর মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ সহ দলীয় বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন।
