বরিশালে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ

Spread the love

নাগরিক রিপোর্ট: স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বরিশালে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট রাজিব আহমেদ, কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সাংস্কৃতিজন এস এম ইকবাল আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন।


শুরুতে অতিথিরা স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *