খোয়া যাওয়া মোবাইল ফেরত পেল শিক্ষার্থী

Spread the love

নাগরিক রিপোর্ট: ঘুরতে গিয়ে পছন্দের মোবাইল ফোন সেটটি হারিয়ে ফেলেন বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মহিউদ্দিন খান শাওন। তিনি ৩ মাস আগে চট্টগ্রাম থেকে সাজেক পর্যন্ত ভ্রমনে বের হন। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামে খোয়া যায় স্যামসাং গ্যালাক্সি সেটটি। বাড়ি ফিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) অভিযোগ দেয়ার ৩ মাস পর মঙ্গলবার তার মোবাইল ফেরত পান। বিএমপির এমন দায়িত্বশীল ভুমিকার ভুয়াশী প্রশংসা করেন পলিটেকনি শিক্ষার্থী শাওন।


মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: খাইরুল আলম জানান, নগরীর ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের শিপ বিল্ডিং বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী মহিউদ্দিন খান শাওন গত ৪ অক্টোবর বন্ধুদের সাথে বরিশাল থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার, রাঙ্গামাটির সাজেক, বান্দরবান এবং সেন্টমার্টিন বেড়াতে যান। সফরের প্রথম দিন চট্টগ্রাম অক্সিজেন মোড়ে তার সাথে থাকা মুঠোফোন স্যামসাং গ্যালাক্সি সেটটি হারিয়ে যায়। আনন্দ ভ্রমন মাটি হওয়ে যাওয়ায় শাওন বরিশাল ফিরে অভিযোগ দেন তার (উপ কমিশনার খায়রুল) কাছে।


উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল জানান, ওই ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয় বিমানবন্দর থানার এএসআই মো. বারেক হোসেনকে। পরে এএসআই বারেক তথ্য প্রযুক্তি এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের ডবল মুরিং থানা পুলিশের সহায়তায় গত ২১ নভেম্বর কদমতলীর ব্যবসায়ী আক্তার হোসেনের কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করেন। তবে এর সাথে জড়িতদের সনাক্ত করা যায়নি।


মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে টে তুলে দেয়া হয় শিক্ষার্থী শাওনের হাতে। এসময় ইনফ্রা পলিটেকনি শিক্ষার্থী শাওন বলেন, ফোন সেটটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। পুলিশের দায়িত্বশীল ভুমিকার কারনে ফোন সেটটি ফিরে পেয়েছেন। এটি পুলিশ বিভাগের জন্য প্রশংসানীয় উদ্যোগ বলে জানান ওই শিক্ষার্থী।


এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. ফজলুল করিম ও বিমান বন্দর থানার এএসআই মো. বারেক হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *