লাগেজের মধ্যে পাঁচ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী আটক

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে লাগেজের মধ্যে থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি লাগেজের সাথে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।


বিষয়টি নিশ্চিত করে গোয়ন্দা পুলিশের এসআই মহিউদ্দিন জানান, অপু মিয়া ও বর্ষা আক্তার ৫ কেজি গাঁজা লাগেজে করে কুমিল্লা থেকে ঢাকায় এসেছিলো। এরপর সেখান থেকে লঞ্চযোগে বরিশালে আসে।
নগরীর বাংলাবাজার এলাকার আরমান শেখ এর কাছে গাঁজা বিক্রি করতে তারা চরকাউয়া খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে লাগেজ তল্লাশী করে গাঁজা জব্দ করা হয় এবং ওই দুইজনকে আটক করা হয়।


আটককৃত দুইজন এবং আরমান শেখকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আরমান শেখকে গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *