বরিশালে শীতার্থদের মাঝে সেনাবাহিনীর বস্ত্র বিতরণ

Spread the love

নাগরিক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল ও ৬ পদাতিক ব্রিগেডের উদ্যোগে রবিবার বরিশালের বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জে শীতার্তদের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি দুস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।


এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান।


এদিকে শীতবস্ত্র পেয়ে বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জের দুস্থ্যরা সন্তোষ প্রকাশ করেছেন। ওই সব এলাকার সাধারন মানুষ সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *