গ্যাটকো দুর্নীতি মামলা: পেছালো অভিযোগ গঠন শুনানি

Spread the love

নাগরিক ডেস্ক: গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি খালেদা জিয়া। তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ওই বছরের ১৮ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা আইনে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *