নাগরিক রিপোর্ট:
বরিশাল জেলায় ২২টি কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেয়া হবে। জাতীয় কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশের মতো বরিশালেও একই দিনে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিযেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
তিনি জানান, টিকা দেয়ার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও আধুনিক সদর হাসপাতালে ৮টি করে মোট ১৬টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি, সিভিল সার্জন কার্যালয়ে ২টি ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে সার্জন কার্যালয়ে ২টি ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১টি ষ্টান্ডবাই হিসাবে থাকবে। যা জরুরী প্রয়োজনে ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, টিকা গ্রহনে আগ্রহী ব্যক্তি পছন্দের কেন্দ্রে গিয়ে নাম নিবন্ধন করবেন। যিনি যে কেন্দ্রে নিবন্ধিত হবেন তাকে সেখানেই টিকা গ্রহন করতে হবে।
উল্লেখ্য, প্রথম ধাপে বরিশাল জেলায় ১ লাখ ৬০ হাজার ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। সারাদেশে ৭ ফেব্রæয়ারী টিকা দেয়ার কার্যক্রম শুরু হলে ওইদিন বরিশালে প্রথম স্বাস্থ্যকর্মীদের টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে।
