শৈত্যপ্রবাহ সরে বৃষ্টির আভাস

Spread the love

নাগরিক রিপোর্ট:

তাপমাত্রা বাড়ছে বরিশালসহ দেশের অধিকাংশ অঞ্চলে । তবে আজও দেশের চার অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলেও তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে সামনের চারদিনে দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *