লেবুখালীতে বাঙ্গালী শ্রমিককে মারধরে চীনাদের গাড়ি-ব্যারাক ভাংচুর

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল-কুয়াকাটা সড়কের পায়রা নদীতে নির্মানাধীন লেবুখালী সেতুতে এক বাঙ্গালী শ্রমিককে মারধর করার জের ধরে চীনাদের গাড়ি ও তাদের আবাসিক ব্যারাকে ভাংচুর করা হয়েছে। ক্ষুদ্ধ বাঙ্গালী শ্রমিকরা বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটায়। এতে লেবুখালী সেতু এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন বরিশালের বাকেরগঞ্জ থানার অফিসার (ওসি) ইনচার্জ আলাউদ্দিন মিলন।

চীনা শ্রমিকদের হামলার শিকার বাঙ্গালী শ্রমিক হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা জুবায়ের (৩০)। তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) জুবায়েরের জ্ঞান ফেরেনি।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া আফরোজ জানিয়েছেন, জুবায়েরকে বেদম মারধর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার সহকর্মীরা বরিশাল মেডিকলে নিয়ে যাওয়ার ঘটনা জানিয়েছেন।

হাসপাতালে জুবায়েরের সঙ্গে থাকা শ্রমিক মেহেদি ও নাইমুল জানিয়েছেন, জুবায়ের কাজ করার সময় মাস্ক পড়া না থাকায় চীনা শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে তাকে বেদম মারধর করেছে।

এব্যপারে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনার জের ধরে বাঙ্গালী শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে কয়েকজন চীনা শ্রমিককে মারধর এবং তাদের ৪টি গাড়ি ও আবাসিক ব্যারাক ভাংচুর করে। বরিশাল থেকে উর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করে দুপক্ষেরর মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *