খেতাব বাতিলের সিদ্ধান্ত জনগন মেনে নিবে না

Spread the love

নাগরিক ডেস্ক:
বিএনপির যুগ্ন মহাসচিব ও নগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের খেতাব বাতিল গ্রহনযোগ্য নয়। জনগন সরকারের এমন সিদ্ধান্ত মানবে না। তারেক রহমানকে দেশে আসতে না দেয়ার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বরিশাল যে বিএনপির ঘাটি তা আগামী ১৮ ফেব্রæয়ারীর বিভাগীয় সমাবেশ প্রমান করা হবে।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাদন্ডের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ সরোয়ার এসব কথা বলেন।। দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, ফয়েজ আহমেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *