গ্রামীণ ফোনের ১৮০ কর্মীকে কাজে ফিরিয়ে নেয়ার দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট:
গ্রামীণ ফোনের ১৮০ জন কর্মহীন দক্ষ কর্মীকে কাজে ফিরিয়ে নেয়ার দাবীতে মাববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন বরিশাল শাখা। শনিবার বিকেলে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের খুলনা সার্কেল কমিটির সহ-সাধারন সম্পাদক সুজিত ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তরা বলেন, করোনা মহামারীর শুরু পর থেকে গত ৩১ মে হতে টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশনের ১৮০ জন দক্ষ কর্মীকে স্থায়ী কাজ থেকে অপসারন করে কর্মহীন করে রেখেছে গ্রামীনফোন।

অপরদিতে অদক্ষ ও তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছেন। এ সকল দক্ষ কর্মীরা কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবার-পরিজন নিয়ে নিদারুন কস্টে আছেন। এসময় বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, শাহ্ খালিদ, মিজানুর রহমান,আবু সালেহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *