খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ কাল : বাস চলাচল বন্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট : খুলনায় ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত খুলনা ব্যুরো খুলনা জেলার অভ্যন্তরীণ সব রুটে ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। কী কারণে বাস বন্ধ থাকবে সে ব্যাপারে বাস মালিক সমিতির নেতারা সুনির্দিষ্টভাবে কিছু বলছে না। তবে বিএনপি নেতারা বলছেন, আগামীকাল শনিবার খুলনায় অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে নেতাকর্মীদের আসা-যাওয়া বাধাগ্রস্ত করতে পুলিশ চাপ প্রয়োগ করে বাস চলাচল বন্ধ করছে। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানান, তারা শুনেছেন আগামীকাল শনিবার খুলনায় গোলমাল-বিশৃঙ্খলা হতে পারে। সে কারণে ২৪ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা মটর বাস মালিক সমিতির সভাপতি আবদুল গফফার বিশ্বাস জানান, বাস চলাচল বন্ধ থাকবে, তবে কী কারণে তা তিনি বলতে পারবেন না। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আগামীকাল শনিবার বেলা 3 টায় নগরীর মহারাজ চত্বরে বিএনপি’র সমাবেশ আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের চাপ দিয়ে বাস বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, বাস বন্ধ করে সমাবেশ বন্ধ করা যাবে না। বিএনপি’র নেতাকর্মীরা এখন আর হামলা-মামলা গ্রেফতারের ভয় পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *