নাগরিক রিপোর্ট:
চরমনোই বার্ষিক মাহফিল শেষে শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশালের কীর্তনখোলা নদীতে মুসুল্লীবাহী দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। চরমোনাই দরবার শরীফের ১ নম্বর ময়দানের উত্তরপাশে কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে উঠতে গিয়ে হুরোহুরিতে ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যায়। বিকেল ৪টা পর্যন্ত এতে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বরিশাল নৌ পুলিশ জানায়, চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাত শেষে ট্রলারে করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মুসুল্লীরা। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারনে দুইটি ট্রলারই মাহফিলের ময়দানের কাছাকাছি নদীতে নিমজ্জিত হয়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিলো। তারা সকলেই সাতঁরে তীরে কিংবা পাশর্^বর্তী ট্রলারে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চরমোনাই মাহফিলের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে ৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে মাহফিল সূত্র জানিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সকলেই সাতঁরে তীরে উঠতে সক্ষম হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কেউ নিখোঁজ বা আহত রয়েছে এমন সংবাদ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিলে শনিবার সকাল ৮টা ২৫মিনিটে আখেরী মোনাজাত শেষ হলে মুসুল্লীরা গন্তব্যের উদ্দেশ্যে রওয়া করেন। গত বুধবার ২৪ ফেব্রæয়ারী বাদ জোহর মাহফিল শুরু হয়। সেখানে হাজার হাজার মুসুল্লীরা অংশগ্রহন করেন।
