নাগরিক রিপোর্ট:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখালে আলোচিত সৈয়দ হুমাউন কবির হত্যা মামলার স্বাক্ষিদের নিরাপত্তা প্রদানসহ দ্রæত মামলার নিস্পত্তির দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত কবিরের পরিবারের সদস্যরা। রোববার দুপুরে নগরীর সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসুচীতে অংশগ্রহনকারীরা অভিযোগ করেন, ২০১৩ সালের ১৯ জুলাই হুমাউন কবির চাখার বাজারে জুম্মার নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে আসামী মজিবুল হক টুকু, জিয়াউল হক মিন্টু, আ: ছালাম কালাম, হালিম, হাকিম, শিহাবুল ইসলাম ফিরোজ ও রঞ্জু সহ আরো ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র, লোহার রড দিয়ে পিটিয়ে, পায়ে পেরেক ঢুকিয়ে এবং কুপিয়ে প্রকাশ্য নির্যাতন করে হত্যা করে হুমাউনকে।
ওই ঘটনায় দায়ের করা মামলার আসামীরা এখন জামিন পেয়ে স্বাক্ষীদের হুমকিধামী দিচ্ছে। আদালত স্বাক্ষদানেও প্রদান করছে তারা। এমনকি বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করার মাধ্যমে বাড়ি ছাড়া পর্যন্ত করেছে সাক্ষিদের।
ভুক্তভোগীরা মানববন্ধনে কবির হত্যা মামলার ন্যায় বিচারের দাবীতে অবিলম্বে হত্যাকারীদের জামিন আদেশ বাতিল করে দ্রæত মামলার কার্যক্রম শেষ করার জন্য দাবী জানান।
মানববন্ধন কর্মসুচীতে উপস্থিত ছিলেন মামলার বাদী নিহত কবিরে ভাই সৈয়দ তরিকুল ইসলাম আপনুর, বোন শাহনাজ, বোন আকতারুন্নেসা, ভাই কায়কোবাদ, ভাতিজা কোকো, মামলার স্বাক্ষি জাফর তালুকদার, খলিল হাওলাদার প্রমূখ।
