চরমোনাইতে চা দোকানের বেঞ্চিতে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে চায়ের দোকানে বেঞ্চির ওপর পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। চরমোনাই ইউপির কড়ইতলা নদীর সেতু সংলগ্ন দুলালের চায়ের দোকানের বেঞ্চির ওপর লাশটি পড়েছিল। কে বা কারা তাকে হত্যা করে সেখানে রেখে গিয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

বরিশাল কোতয়ালী থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, রোববার সকাল ৮টার দিকে লোকজন পলিথিন মোড়ানো কিছু দেখতে পেয়ে লাশটি তাদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এসআই রিয়াজুল আরও জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৭/২৮ বছর হবে। মুখ কাপর দিয়ে ছিল বাঁধা।

কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল, পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামানসহ পুলিশ ব্যুরো ইনভেষ্টিকেশন (পিবিআই) এবং সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী কমিশনার মো. রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *