নাগরিক রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু (৯ম) বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইন ময়দানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়।
বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল র্যাব-৮’র অধিনায়ক জামিল হাসান, মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল কমিউনিটি পুলিশিং সদস্য অ্যাডভোকেট এস.এম ইকবাল, ক্যাপটেন (অবসরপ্রাপ্ত) ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
উদ্ধোধনী খেলায় বরগুনা ও ভোলা দলের খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, মাদারীপুর, ঝালকাঠী জেলার নারী ও পুরুষ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

Your style is captivating, I couldn’t stop reading.