ইতিবাচক খুঁজে পাচ্ছেন না তামিম

Spread the love

দল হারলে সেখান থেকে ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার রীতি বাংলাদেশের ক্রিকেটে চলে আসছে অনেক দিন থেকেই। এবার অন্তত একটু ব্যতিক্রম পাওয়া গেল। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারার পর অধিনায়ক তামিম ইকবাল বললেন, এই ম্যাচ থেকে সামনে বয়ে নেওয়ার মতো তেমন কিছু নেই।

এ দিন দলের পারফরম্যান্সই এমন যে, এই ম্যাচে তাকানো কঠিন। ডানেডিনে শনিবার মাত্র ১৩১ রানের পুঁজি গড়তে পারে বাংলাদেশ। নিউ জিল্যান্ড ২ উইকেট হারিয়েই জিতে যায় কেবল ২১.২ ওভারে।

ম্যাচ শেষে ইতিবাচক কিছু না পেয়েও অবশ্য মেহেদি হাসানের বোলিংয়ের কথা একটু বললেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *