বরিশালে শিক্ষকদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Spread the love

নাগরিক রিপোর্ট:
শিক্ষা জাতীয়করনের এক দফা দাবী নিয়ে বরিশালে মাঠে নেমেছেন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এ লক্ষে রবিবার নগরীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরারবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন এ দাবীর প্রতি একাতœতা পোষন করেছেন।


মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে রোববার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হল সম্মুখে শিক্ষকরা তাদের দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ প্রনব বেপারী, অধ্যাক্ষ হানিফ হোসেন তালুকদার, প্রধান শিক্ষক রেজাউল করীম, কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি জিয়া শাহিন প্রমূখ।


নেতৃবৃন্দ বলেন, বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী দীর্ঘ দিন যাবৎ নানা অব্যবস্থাপনার কারনে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই শিক্ষকদের দুঃখ দুর্দশা লাগব এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষেকে স্মরণীয় করে রাখতে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। পরে শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক দপ্তরে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *