নাগরিক রিপোর্ট:
বরিশালের মেঘনা ঘেরা হিজলায় অভিযান পরিচালনা করে ৯ ব্যারেল চেউয়া মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড। যাতে প্রায় ৪৮০ কেজি মাছ ছিল। শনিবার রাত ৯টায় মেঘনা সংলগ্ন উপজেলার দুর্গাপুর এলাকায় এমভি রাজহংস-১০ এ অভিযান চালিয়ে ওই মাছ উদ্ধার করা হয়েছে।
অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞার কারনে ওই মাছ জব্দ করা হয়েছে। রবিবার সকালে এসব মাছ এতিমখানায় বিতরন করা হয়।
হিজলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আ: হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টিম দুর্গাপুরে অভিযান চলিয়ে এমভি রাজহংস-১০ থেকে ৯ ব্যারেল মাছ উদ্ধার করেছে। যার ওজন হবে ৪৮০ কেজি। তিনি বলেন, ওই মাছের অধিকাংশই চেউয়া।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার সকালে বিভিন্ন এতিমখানায় তা বিতরন করা হয়েছে।
