২৬ বছর পর প্রধান শিক্ষিকার বিদায়, পুলিশের সম্বর্ধনা

Spread the love

নাগরিক রিপোর্ট:
দীর্ঘ ২৬ বছর প্রধান শিক্ষিকা ছিলেন হোসনেয়ারা বেগম। এতোটা বছর একই বিদ্যালয়ে নিষ্ঠার সাথে চাকুরী করায় তাকে জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা জানানো হয়। হোসনেয়ারা বরিশাল নগরীর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

প্রাথমিক এ বিদ্যালয়টি পুলিশ লাইনস এ অন্তর্ভক্ত। জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন মঙ্গলবার দুপুরে ক্রেস্ট তুলে দেন বিদায়ী প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম এর হাতে।


এসময় প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বলেন, দীর্ঘ ২৬ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠানে সততা, দক্ষতা ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন। তিনি শিশুদের প্রাথমিক শিক্ষার পথ সুগম করেছেন এতোটা বছর।


সংবর্দনাকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদারসহ শিক্ষক, শিক্ষিকা ও অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *