নাগরিক ডেস্ক:
দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রোববার বিকেলে অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, এ মাসেই তারা কাজ শুরু করবে। তিন চারটি কোম্পানি আবেদন করেছিল। ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।
