বাকেরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় ইয়াসা’র প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারে বসতবাড়ির আশপাশ পানিতে প্লাবিত হওয়ায় খেলতে গিয়ে শিশু দুটি মর্মান্তিক মৃত্যুর শিকার হয় বলে স্বজনরা জানিয়েছে।


নিহত শিশু দুটি হচ্ছে- বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার (আড়াই বছর) ও গারুরিয়া ইউনিয়নের পশুরী গ্রামের আজগর আলীর মেয়ে আজওয়া আক্তার (৩ বছর)।


বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. ফারিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু সুমাইয়াকে সকালে এবং আজওয়া আক্তারকে দুপুরে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে পৌছার আগেই শিশু দুটির মৃত্যু হয়।


স্বজনরা জানিয়েছে, নদ-নদীর অস্বাভাবিক জোয়ারে তাদের গ্রামগুলো পানিতে সয়লাব। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে শিশু দুটি খেলতে গিয়ে পানিতে ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *