বরিশালে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে পক্ষকাল ব্যাপি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্যোগ নেয়া হয়েছে। এবার জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৬ হাজার ৪৩৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা সিভিল সার্জন মিলনায়তন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।


জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হেসেন সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসময় ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৭৩ হাজার ৬৩৬ জন শিশুকে ১টি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অপর দিকে ৬ থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৮০০ শিশুকে ১টি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


জেলার ২ হাজার ৫০টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার ১শজন স্বেচ্ছাসেবক কাজ করবে। কর্মসূচি পালনকালে বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার ২১টি ইউনিয়ন নদী মাত্রিক এলাকার হওয়ায় জেলা সিভিল সার্জনের স্বাস্থ্য কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ভিটামিন ত্র ক্যাপসুল খাওয়ানো দায়ীত্ব পালন করবে।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাহমুদ হোসেন, জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল ও ডাঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *