টানা বর্ষায় ভোগান্তিতে নগরবাসী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাণ নগরীতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। অনবরত বৃষ্টিপাতের কারনে ভোগান্তিতে পড়েছেন নগরীর কর্মজীবীরা। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে মঙ্গলবার জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।


নগরীর একাধিক এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে পানি জমে আছে। ওই এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে বসবাস করতে হয়। পানিতে তলিয়ে যায় এলাকা।


বরিশাল আবহাওয়া অফিসের জেষ্ঠ্য উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, মৌসুমী বায়ু দেশের প‚র্বাঞ্চলের ওপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। তাই এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের ধরণ অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪১ মিলিমিটার ও বিকেল তিনটা পর্যন্ত ১৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য হ্রাস পেতে পারে।


তিনি আরো জানান, মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬.৮ ও সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো শতকরা ৯৩ ভাগ। বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ বা ২ ডিগ্রী ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া নদী বন্দরের ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *