নাগরিক রিপোর্ট:
ক্ষমতাসীন দলের বিরোধে জোড়া খুনের ঘটনার ২০ দিনের মাথায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামীলীগের রাজনীতি। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মেঘনা ঘেরা হিজলা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) পংকজ দেবনাথের গাড়ির বহরে হামলা করেছে দলের প্রতিপক্ষ গ্রæপ।
দলীয় কর্মসূচী পালন শেষে হিজলা থেকে মেহেন্দিগঞ্জে ফেরাকালে তিনি এ হামলার শিকার হন। ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় তার ওপর হামলা হয়েছে বলে দাবী করেছেন এমপি বিরোধী গ্রæপের নেতাকর্মীরা। এ ঘটনায় হিজলা থানা পুলিশ রাতভর সাড়সি অভিযান চালিয়ে দলীয় ৫ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনার পর গতকাল বুধবার দিনভর উপজেলায় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ৬ দফা দিবস পালন উপলক্ষে হিজলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে মঙ্গলবার স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন এমপি পংকজ দেবনাথ। পরে হিজলা বন্দর ডাকবাংলোতে বিশ্রাম শেষে রাত ৯টার দিকে তিনি মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তার গাড়ির বহর হিজলা খুন্না বাজারে আওয়ামীলীগ কার্যালয় অতিক্রম করার সময় গাড়ির বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সংসদ সদস্যর গাড়ির গøাস ভেঙ্গে চালক শুক্কুর আহম্মেদ আহত হন। পরে কড়া পুলিশ প্রহরায় তাকে হিজলা থেকে মেহেন্দীগঞ্জে পৌছে দেয়া হয়।
গাড়ির বহরে থাকা হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক হাসান রাসেল বলেন, এটি একটি অনাকাংক্ষিত ঘটনা। ওই ঘটনার পরে পুলিশ প্রহরায় সংসদ সদস্যকে নিরাপদে মেহেন্দিগঞ্জে পৌছে দেয়া হয়েছে।
হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিপু সিকদার জানান, এমপি পংকজ দেবনাথ মঙ্গলবার রাতে মৌলভীরহাটে একটি দলীয় কর্মসূচী থেকে ফেরার সময় বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় নৌকার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন পন্ডিতের চশমা প্রতীকে ভোট চেয়েছেন।
এ খবর উপজেলার দলীয় কার্যালয়ে পৌছলে নেতাকর্মীরা ক্ষুদ্ধ হন। রাতে এমপির গাড়ির বহর দলীয় কার্যালয় অতিক্রম করার সময় ক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে তার গাড়ির গøাস ভেঙ্গে যায়। টিপু সিকদার দাবী করেন, এ ঘটনার আগে এমপির লোকজন ছাত্রলীগ কর্র্মীদের ধাওয়া দিয়েছিল। তিনি বলেন, রাতের ওই ঘটনার পর পুলিশ বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ কর্মী মঞ্জুর মোর্শেদ টিটু, মোহাম্মদ আলী ও মঈনসহ ৫ জনকে আটক করেছে।
তবে সংসদ সদস্য পংকজ নাথ সাংবাদিকদের বলেছেন, তার গাড়ি বা গাড়িবহরে কোনো হামলা হয়নি। এটি গুজব। খেয়াঘাট নিয়ে শ্রমীক লীগের সংঘর্ষ চলাকালে তারা তার (এমপি) গাড়িবহর তার মধ্যে পড়ে যায়।
হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিপু সিকদার বলেন, দলের নেতাকর্মীদের বিষয়টি তারা পর্যবেক্ষন করছেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এব্যপারে জানতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি সারা দেননি। তবে থানার দায়িত্বশীল সুত্র জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
প্রসঙ্গত, বরিশাল-৪(মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামীলীগে কয়েকবছর যাবত সংসদ সদস্য পংকজ নাথের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রæপ সক্রিয়। কয়েক মাস ধরে এ দুটি গ্রæপ মারমুখী অবস্থানে রয়েছে। গত ২০ মে মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়ায় এমপি বিরোধী এক নেতার বাড়ির বিয়ে অনুষ্ঠানে হামলা হলে ঘটনাস্থলে দুই জন খুন হন। এর আগে ১০ এপ্রিল রাতে দক্ষিন উলানিয়ায় দুইপক্ষের সংঘর্ষে খুন হন আরও দুই জন।
