নাগরিক ডেস্ক:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বিআরটিসি বাস ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে যান দুটির সম্মুখভাগ দুমড়ে মুচরে যায়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫জন। ফলে ৬ থেকে ৭ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
মহাসড়কে দুই পাশে কয়েক কিলোমিটার অসংখ্য ছোট-বড় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন এবং রোগীবাহী এম্বুলেন্স আটকা পড়ে। বিকেল তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে বরিশাল গামী বিআরটিসি বাস সকাল ৮টার দিকে উপজেলার বার্থী কালী মন্দিরের সামনে পৌঁছলে বিপরীত দিকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই ড্রাইভারসহ ১৫ জন যাত্রী আহত। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল তিনটার দিকে ক্যারেনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান অপসারন করলে ৭ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
