মেহেন্দীগঞ্জে ভোটের গুঞ্জনে দুই পক্ষে সংঘর্ষ, আহত-৮

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়ায় নির্বাচনী তফসিলের গুঞ্জনে প্রার্থীতা হওয়া নিয়ে ইউপি সদস্য প্রার্থী দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৮জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভোলানাথ গ্রামের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এমন খবরে ভোলানাথ গ্রামের ৯ নং ওয়ার্ডের স্থানীয় মতলেব ঘরামী বৃহস্পতিবার রাতে লোকজন নিয়ে সভা করেছেন।

তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলে এ খবর বর্তমান ইউপি সদস্য হারুন হাওলাদার জানতে পারেন। শুক্রবার সকালে ভোলানাথ বাজারের খেয়াঘাট এলাকায় মতলেবের কাছের ঘটনা জানতে চায় হারুন।


এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষে মারামারি শুরু হয়। এতে ইউপি সদস্য হারুন হাওলাদার, সম্ভাব্য প্রার্থী মতলবে ঘরামী, তার দুই ভাই ইউসুফ ঘরামী ও ইদ্রিস ঘরামী, ভাতিজা মনির ঘরমী, হেমায়েত ঘরামী আহত হন। হামলায় ইউসুফ ঘরামীর এবং ইদ্রিস ঘরামীর শিশু সন্তান সিজান এর হাত ভেঙ্গে যায়। হামলায় গুরুরতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভোলানাথের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন হাওলাদার বলেন, বৃহস্পতিবার স্থানীয় মতলব ঘরামি নির্বাচন করার জন্য গোপনে সভা করে। এ খবর শুনে তার লোকজন মতলেবকে গালিগালাজ করে। তিনি খবর পেয়ে শুক্রবার সকালে মতলেব ঘরামীর বাড়ি গিয়ে জিজ্ঞাস করেন। এসময় মতলেব ও তার ভাইয়েরা হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘাত বাধা। তারা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এ অবস্থায় তিনি ওসিকে সার্বিক বিষয় জানিয়েছেন।


তবে ভোলানাথের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মতলেব ঘরামি বলেন, তিনি প্রার্থী হবেন এমন খবরে ইউপি সদস্য হারুন হাওলাদার সকালে লোকজন নিয়ে তার বাড়িতে হামলা করে। এতে তার দুই ভাইসহ স্বজনরা আহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে।
খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দমন করে দুই পক্ষকে শান্ত করেছে।


এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, নির্বাচনের খবর নেই অথচ আগেই গরম হয়ে যায় প্রার্থীরা। ভোলানাথে নির্বাচনে কে কাকে সমর্থন করবে, প্রার্থী হবে কিনা এ নিয়ে আগেই মারামারি ঘটেছে। এ ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। তবে তারা সালিশ মিমাংসার চেস্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *