নাগরিক ডেস্ক : ‘হবু স্ত্রী’ পছন্দ না হওয়ায় আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান। রহস্যজনকভাবে নিঁখোজ হওয়ার এক সপ্তাহ পর উদ্ধার হলে পুলিশকে এ কথা জানিযেছে আবু সুফিয়ান। গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানকে গত ২৪ জুন নিঁখোজ হন। ৩০ জুন রাতে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ।
পলাশবাড়ি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের পারিবারিকভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্মগোপনে চলে যান । তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেন ।
এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করেন। গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন। এ ঘটনায় আজ দুপুরে পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনা দেন এবং আবু সুফিয়ানকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করেন ।
২০২১-০৭-০১
