বরিশাল বিভাগে ২৪৮ জন করোনা আক্রান্ত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগের ৬ জেলায় শুক্রবার সকাল থেকে আগের ২৪ ঘন্টায় ২৪৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাড়িয়েছে ৩৪ দশমিক ৭৩। পটুয়াখালী জেলায় নমুনা পরীক্ষার অর্ধেকেরও বেশী পজেটিভ শনাক্ত হচ্ছে। এ জেলাতে শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। গত ২৪ ঘন্টার মধ্যে শুধুমাত্র বরিশালে ১ জনের মৃত্যু ঘটেছে।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় থেকে তথ্যে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৭১৪ জনের নমুনা পরীক্ষা করলে ২৪৮ জন পজেটিভ শনাক্ত হন। পিরোজপুর জেলায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনই পজেটিভ শনাক্ত হন।


সবচেয়ে বেশী পরীক্ষা ও শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। জেলায় শনাক্তের হার ৪১ দশমিক ৪২। ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জন পজেটিভ শনাক্ত হন বরিশালে। করোনা সংক্রামন বরগুনা জেলাতেও বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন পজেটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৬। পটুয়াখালীতে জেলাতে শনাক্তের হার ৩৭ দশমিক ৫০।

এ জেলাতে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন পজেটিভ শনাক্ত হন। এছাড়া ভোলায় ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৮ জন এবং ঝালকাঠীতে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন পজেটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ২২ দশমিক ২২ ও ১৬ দশমিক ৩৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *