নাগরিক রিপোর্ট:
বরিশালে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে এ জরিমানা প্রদান করা হয়।
অভিযানে মাস্ক না পরা, অহেতুক ঘোরাঘুরি করতে বের হওয়া ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী, মুশফিকুর রহমান ও রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
