বরিশাল মেডিকেল রোগীতে পূর্ণ : সদর হাসপাতালো করোনা ইউনিট চালু

Spread the love

নাগরিক রিপোর্ট : কোভিড আক্রান্তদের চিকিৎসায বরিশাল নগরীর জেলা সদর হাসপাতালেও করোনা ইউনিট চালু করা হয়েছে। বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিমে) হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিট রোগীতে পূর্ন হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে। সোমবার থেকে জেলা সদর হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়।
বরিশাল বিভাগে করোনাভাইরাস সংক্রামন বিপদজনক পর্যায়ে গেছে জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. শ্যামল কৃঞ্চ মন্ডল বলেন, বরিশাল শেবাচিম হাসপাতালে করোন ওয়ার্ডে রোগীর ভীড় বাড়ছে। এমন পরিস্থিতিতে জেলা সদর হাসপাতালে সোমবার থেকে নতুন করে করোনা ওয়ার্ড স্থাপন করা হয়েছে। সেখানে সর্বোচ্চ ৫০ শয্যার ওয়ার্ড চালূ করা যাবে।
জেলা সদর হাসপাতালের আবসিক চিকিৎসক ডা. মলয় কৃঞ্চ বড়াল জানান, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ভবনটিকে ২২ শয্যার করোনা ইউনিট হিসাবে চালু করা হয়েছে। চালুর পর পরই গতকাল সোমবার সেখানে ১ জন রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়া ওয়ার্ডটি হাসপাতালের ৩ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম সোমবার দুপুরে জানান, যতক্ষন পর্যন্ত সামর্থ থাকবে রোগী ভর্তি নেয়া হবে। গত এক সপ্তাহ আগেও ১০০ শয্যা বৃদ্ধি করা হয়। কিন্ত শয্যা বৃদ্ধি করে অতিরিক্ত রোগী ভর্তি নেয়া হলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। তাই বরিশাল জেলা সদর হাসপাতালে (জেনারেল হাসপাতাল) করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কার্যক্রম চালুর সুযোগ আছে।
জানা গেছে, শেবাচিমে হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে সোমবার দুপুর পর্যন্ত ৩০৭ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *