বরিশালে সপথ নিলেন ৪৯ ইউপি চেয়ারম্যান

Spread the love

নাগরিকরিপোর্ট:
বরিশাল জেলার ৯টি উপজেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যান মঙ্গলবার সপথ গ্রহন করেছেন। দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের সপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গত ২১ জুন এসব ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিল।


এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম প্রমূখ।


সপথ পাঠের আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি ইউনিয়নের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি সপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। সপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নববর্িাচতি চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান। সপথের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের উৎফুল্ল দেখাচ্ছিল। তারা একে অপরের সাথে পরিচয় বিনিময়ও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *