নাগরিক রিপোর্ট : করোনার িকারনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবছর। এর পরিবর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় গ্রুপভিত্তিক অ্যাসাইনেমেন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মুল্যায়ন করা হবে। এসএসসিতে ২৪টি ও এইচএসসিতে নৈর্বচনিক বিষয়ে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিিক্ষার্থূীদের। পরিস্থিতির উন্নতী হলে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর তিনটি এমসিকউ পরীক্ষা নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে ভাচুর্য়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া এসব সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বাংলা ইংরেজি গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুুর্থ বিষয়গুলোর ওপর পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুটিতে এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৪৩লাখ।
বাংলা, ইংরেজি, গণিতের মত আবশ্যিক বিষয়ের অ্যাসাইনমেন্ট না নেওয়া বা এমসিকিউ পরীক্ষা না নেওয়ার পরিকল্পনার কারণ জানিয়ে দীপু মনি বলেন, আবশ্যিক এ বিষয়গুলো শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকেই পড়ে আসছে। এছাড়া এসব বিষয়ের এমসিকিউ পরীক্ষা নিতে গেলে একদিনে যে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নিতে হবে, তাতে কোনোভাবেই স্বাস্থ্যবিধি রক্ষা করা সম্ভব হবে না।
মূল্যায়ন যেভাবে হবে : এসএসসিতে ২৪টি ও এইচএসসিতে নৈর্বচনিক বিষয়ে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুুর্থ বিষয়গুলোর ওপর পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এইচএসসির পরীক্ষার্থীদের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রতিটি পত্রে ৫টি করে অ্যাসাইনমেন্ট করবেন। সপ্তাহে এসব শিক্ষার্থীরা দুটি অ্যাসাইনমেন্ট করবেন। এরফলে আগে যে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছিলো এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষ করা হবে। তবে অতিরিক্ত বিষয়ে কোন অ্যাসাইনমেন্ট দেয়া হবে না। দীপু মনি বলেন, এবারো গতবছরের মত সাবজেক্ট ম্যাপিং করা হবে। যেসব শিক্ষার্থীর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত আছে তাদেরকে এসব বিষয়ে পরীক্ষা দিতে হবে। যারা এসএসি দিবের তাদের সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে জেএসসি বিজ্ঞান বিষয়গুলোর সঙ্গে এসএসসির অন্যান বিষয়ভিত্তিক বিজ্ঞান বিষয়গুলো বিবেচনায় রাখা হবে। মানবিক বা কমার্স ও মানবিকের বিষয়গুলোও কিভাবে মূল্যায়ন হবে সেটার বিস্তারিত স্কুলগুলোতে নির্দেশনা পাঠানো হবে। অনিয়মিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের মতোই তাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতিতে তাদেরকে মূল্যায়ন করা হবে।
