নাগরকি রিপোর্ট:
লকডাউনে বন্ধ থাকার পর বৃহস্পতিবার বাস চলাচল শুরুর প্রথম দিনই নগরীর রূপাতলী বাস টার্মিনালে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ হলে প্রায় ৫ ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। ফলে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রূপতলী বাস টার্মিনাল দিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও খুলনাসহ দক্ষিণা-পশ্চিমাঞ্চলের রুটগুলোতে বাস চলেনি। ওই বাস টার্মিনালের নিয়ন্ত্রন নিয়ে সেখানে শ্রমিক সংগঠনের সক্রিয় দুটি কমিটির লোকজনের মধ্যে এ সংঘর্ষে হয়।
বিবাদমান এক পক্ষ ঘোষণা দিয়েছে, হামলাকারী অপর পক্ষের লোকজনকে পুলিশ গ্রেফতার না করলে কাল শুক্রবার সকাল ৮টার পর রূপাতলী বাস টার্মিনাল এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকল যাত্রীবাহি পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
প্রত্যক্ষদর্শী সুত্রগুলো জনিয়েছে, রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক শ্রমিক সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য গঠিত পরিমল দাস দাস ও আহমেদ শাহরিয়ার বাবুর নেতৃত্বাধীন গ্রæপ বৃহস্পতিবার সকাল থেকে নিয়ন্ত্রন নেয়ার জন্য টার্মিনালে অবস্থান নেয়। এসময় অপর অংশের সাধারন সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বাধীন গ্রæপ তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় শ্রমিকদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর জের ধরে সকাল ৯টা থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
এক পক্ষের নেতা সুলতান মাহমুদ বলেন, পরিমল চন্দ্র দাস ও আহমেদ শাহরিয়ার বাবুর নেতৃত্বে গঠিত কমিটিকে সাধারন শ্রমিকরা মেনে নেননি। তারা জোরপূর্বক টার্মিনালের নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার তারা টার্মিনালে অবস্থান নিয়ে তার (সুলতান) শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয় পরিমল-বাবুর লোকজন। এতে সদ্য গঠিত ওই কমিটির বাবুল, হান্নান মৃধা ও শওকত খানসহ কয়েকজন মিলে হামলা করে ৫ শ্রমিককে আহত করেছে।
তবে মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য গঠিত কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন পর বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়। শ্রমিকরা যাত্রী তোলার কাজে নিয়োজিত হলে সকালে আকস্মিক সুলতান মাহমুদের লোকজন হামলা করে বাস মালিক সমিতির সাধানর সম্পদাক নাসির মৃধাসহ ৫ জনকে আহত করেছে।
পরিমল দাস বলেন, তারা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন। আসামীদের গ্রেফতার না হলে শুক্রবার সকাল থেকে আবার বাস চলাচল বন্ধ করে দেবেন।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন বেলা ৩টায় জানান, হামলার প্রতিবাদে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। পরে তারা নথুল্লাবাদ বাস টার্মিনালের মালিক ও
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সভা করে মালিক সমিতির সহ সভাপতি নাসির মৃধা সহ অন্যদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রশাসনকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে শুক্রবার সকাল ৮টা থেকে দুই টার্মিনালের সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের বেশী সময় যাবত রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক শ্রমিক সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। প্রায় দুইমাস আগে মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও টেম্পু মালিক সমিতির সমিতির সাধারন সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা
আহমেদ শাহরিয়ার বাবুকে সাধারন সম্পাদক করে পৃথক একটি কমিটি ঘোষনা করা হয়। এরপর থেকেই টার্মিনালের নিয়ন্ত্রন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছেন।
