বরিশাল কারাগারের হাজতির মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলার হাজতি বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হিরা লাল দত্তের ছেলে দিপু দত্ত (৪৭) ৩০ জুলাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক কারাগারের সহকারী সার্জন ডাঃ রাকিবুল আহসান হাজতি দিপু দত্তকে শেবাচিম হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ জুলাই ভোর রাতে মৃত্যুবরণ করেন দিপু দত্ত।

লাশের সুরতহাল শেষে নিয়ম অনুযায়ী দিপু দত্তের মরদেহ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বরিশাল কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *