শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, হামলার প্রতিবাদ

Spread the love

নাগরিক রিপোর্ট:
এবার ফরম পুরনের বাড়তি ফি প্রত্যাহারের দাবীতে মহাসড়ক অবরোধ করলো বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা হাতেম আলী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার কলেজ সংলগ্ন সিএন্ডবি মহাসড়ক অবরোধ করে রাখলে সেখানে ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে বুধবার বিএম কলেজে একই দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ক্যাম্পাসে সচেতন শিক্ষার্থীর ব্যানারে এবং নগরীতে ছাত্রফ্রন্ট বিক্ষোভ করেছেন।


বৃহস্পতিবার সকালে ঘন্টা ব্যাপি নগরীর হাতেমআলী কলেজ সিএন্ডবি রোডে তারা অবরোধ করলে সৃস্টি হয় তীব্র যানজট। এ কারণে হাতেম আলী কলেজ এলাকা থেকে আমতলার মোড় এবং নথুল্লাবাদ পর্যন্ত সৃস্টি গাড়ির গাড়ির তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশের আশ্বাসে ১ ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
হাতেম আলী কলেজের ২য় বর্ষের ছাত্র রাসেল মিয়া বলেন, করোনার এসময়ে স্কুল কলেজ বন্ধ রয়েছে। এখন আবার পুনরায় সেশন চার্জ থেকে শুরু করে সকল ফি নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। যা দেয়া সম্ভব নয়। তাই এসব ফি বন্ধ করতে হবে। একই দাবী করেে একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেছেন, ফরমপুরনের নামে সাড়ে ৫ হাজার টাকা অনেক বেশি। গলাকাটা এ ফি দেয়া সম্ভব নয়।


তবে হাতেম আলী কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, বিএম কলেজের মতই তারা ফি ধার্য্য করেছেন। তবে এখন আর কমানোর সুযোগ নেই। তবে মন্ত্রনালয় চাইলে কিছু কিছু খাতে বাদ দিতে পারতো।


এদিকে বরিশাল বিএম কলেজে ফরমপুরনের ফি কমানোর দাবিতে বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের সামনে এ মানববন্ধন করেন তারা। মানবন্ধনে বক্তারা বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর হামলা করে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী।

বৃহস্পতিবার একই সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সামনে বিএম কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রফ্রন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *