পুলিশ সুপারের বিরুদ্ধে নারী ইন্সপেক্টরের ধর্ষণ মামলা

Spread the love

নাগরিক ডেস্ক:
জাতিসংঘ শান্তি মিশনে থাকাকালীন একজন নারী পুলিশ ইন্সপেক্টরকে ধর্ষণের অভিযোগে মোক্তার হোসেন নামে এক পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই নারী পুলিশ ইন্সপেক্টর বাদী হয়ে মামলাটি করেছেন। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলাটি হয়েছে।

মামলার পর অভিযোগকারীর জবানবন্দি নেয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়।

অভিযুক্ত পুলিশ সুপার শান্তি মিশনে পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। সেখানে অবস্থানের সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত বলে জানা গেছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা মামলার সত্যতা নিশ্চিত রেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী ও অভিযুক্ত দু’জনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনের কর্মরত ছিলেন। পেটের সমস্যার কথা বলে ওই পুলিশ সুপার নারী পুলিশ ইন্সপেক্টরকে দুপুরে রান্না করে খাওয়ানোর কথা বলেন। সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয়।

মামলার আগে ওই নারী পুলিশ ইন্সপেক্টর পুলিশ বিভাগেও ধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *