৪ গাড়ি অর্থ সঙ্গে নিয়ে দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট

Spread the love

নাগরিক ডেস্ক : তালেবানদের হাতে কাবুল পতনের পর আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি প্রচুর পরিমান অর্থ নিয়ে গেছেন। ৪টি গাড়িতে অর্থ নেয়ার পাশাপাশি হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু অর্থ রেখে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের গুঞ্জনের সুত্র ধরে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে আল-জাজিরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর জানিয়েছেন, চারটি গাড়ি ভরা নগদ অর্থ ছিল। তারা নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু জায়গা হয়নি। সেগুলো ফেলেই চলে যান গণি। তবে এই খবর নিশ্চিতে বিশ্বাসযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি।
স্থানীয়রা যা দাবি করেছেন তাই বলেছেন নিকিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *