বরিশালে একদিনে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

Spread the love

নাগরিক ডেস্ক : বরিশালে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৮ জন মারা গেছেন। তারমধ্যে করোনায় আক্রান্ত ৬ জন এবং ২ জন মারা যান উপসর্গে।া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশাল ও বরগুনায় ২ জন করে এবং ভোলা ও পটুয়াখালীতে একজন করে মারা যান। একই সময়ে বিভাগের ছয় জেলায় এক হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ২৫৫ জন করোনা পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৭১ ভাগ।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গে চিকিৎসাধীন ২ জন মারা গেছেন। তিনি আরও জানান, আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ ভাগ।

গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১০ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয় ৪৬৫ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ৬৬ ভাগ। ঝালকাঠীতে সর্বনি¤œ ৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ২৭ জনের। শনাক্তের হার বিভাগের মধ্যে সর্বোচ্চ ৩৩ দশমিক ৩৩।

পটুয়াখালী ও ভোলাতে ৪৮ জন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। নমুনা পরীক্ষা করা হয় পটুয়াখালীতে ২৬৩ জনের ভোলায ২০০ জনের। শনাক্তের হার যথাক্রমে ১৮ দশমিক ২৫ এবং ২৪ ভাগ।

বরগুনায় ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন এবং পিরোজপুরে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার পিরোজপুরে ১২ দশমিক ৩৮ এবং বরগুনায় ১১ দশমিক ৫৪ ভাগ।

শেবাচিম হাসপতাল সুত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৭০ জন রোগী চিকিৎসাধীন আছেন। তারমধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৬২ জন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *