এমপির মেয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির সঙ্গে লাপাত্তা

Spread the love

নাগরিক ডেস্ক : ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেত্রী খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদ প্রেমের টানে বিএনপি’র জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুর সঙ্গে লাপাত্তা হয়েছেন। তাদের অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর খবর ঝিনাইদহ শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মেদ শহরের ৩নং পানির ট্যাংকিপাড়ায় মায়ের বাসায় থাকতেন। তাদের প্রতিবেশী ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু। একই পাড়ায় বাসা হওয়াই সোহেলীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়েন পাপ্পু। গত ১১ই আগস্ট সন্ধ্যায় তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
এ ঘটনার পর সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদী হয়ে সাজেদুর রহমান পপ্পু ও একই এলাকার তৌফিক হোসেনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বেশ কয়েকদিন ধরে সোহেলীকে আসামিরা উত্ত্যক্ত করাসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *