বরিশালে করোনায় আরও ৪ জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে করোনা ও উপসর্গে একদিনে ৪ জন মারা গেছেন। তারমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গে মারা গেছেন ৩ জন। এছাড়া ১৬৯ জন নতুন করে করোনায আক্রান্ত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনায় আক্রান্ত হয়ে ভোলায় ১ জন মারা গেছেন। বিভাগের ছয় জেলায় এক হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৬৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৫ ভাগ।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় উপসর্গে চিকিৎসাধীন ৩ জন মারা গেছেন। আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ১২ ভাগ এছাড়া হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৩২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তারমধ্যে পজিটিভ শনাক্ত ৪৫ জন।
গত ২৪ ঘন্টায় জেলা ভিত্তিক করোনা পজিটিভ রোগীর সংখ্যা হচ্ছে- বরিশালে ৬৬ জন, পটুয়াখালীতে ৩০ জন, ভোলায় ৪০ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ১৩ জন এবং ঝালকাঠীতে ৮ জন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *