হরিণের করোনা!

Spread the love

নাগরিক ডেস্ক:
মানুষ ছাড়াও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণির করোনা শনাক্তের খবর আগেই পাওয়া গেছে। তবে এবার প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্তের খবর পাওয়া গেলো। শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, দেশটির ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই। ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।

বিভাগটির মুখপাত্র বলছেন, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হলো সে বিষয়টি আমরা এখনো জানি না, তবে এটি সম্ভাবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে।

বিভাগটির তথ্য মতে, এর আগে বিশ্বে যেসব প্রাণির করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র্রের কৃষি বিভাগটি কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণির করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে।

২ Comments

  1. Your blog continuously engages me, sparking curiosity and inspiring a deep reflection on each section.

  2. Your writing captures the essence of the subject in a captivating way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *