পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার এ মর্মান্তিক ঘটনা দুটি ঘটে।
মুলাদী পৌর শহরের চরডিক্রি এলাকায় শনিবার বিকাল সাড়ে ৫টায় ডোবায় পড়ে মারা যায় চার বছরের শিশু হোসাইন। সে ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্বজনরা জানান, শনিবার নিজ বাড়ির ওঠানে খেলা করছিল হোসাইন। সকলের অজান্তে সে বাড়ির ডোবায় মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে তার খোঁজ শুরু হলে ডোবার মধ্যে থেকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন বেলা ১২টার দিকে পাশের উপজেলা হিজলায় পানিতে ডুবে আছিয়া নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে হিজলা উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের সোহেল মাতুব্বরের মেয়ে। সোহেল মাতুব্বর জানান, দুপুরে তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সবার অলক্ষ্যে শিশুকন্যা আছিয়া হামাগুড়ি দিয়ে বাইরে যায় এবং বাড়ির পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *