বরিশালে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে র‌্যাবের অভিযানে ৩৫ বোতল রেকটিফাইড স্পিরিটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর স্ব-রোড বাকলার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ভাটিখানা এলাকার মৃত. ডা. ইয়াকুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৭), একই এলাকার মৃত জগদীশ দাসের ছেলে নাথু দাস (৩৫) এবং উজিরপুর উপজেলার নারীকেলী গ্রামের সুকলাল মন্ডলের ছেলে গোপাল মন্ডল (২৮)।

র‌্যাব জানিয়েছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্ব-রোড বাকলার মোডের সিটি মার্কেটের সাজ ট্রেডার্স এর সামনে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ বোতল রেকটিফাইড স্পিরিট ও মাদক বিক্রির দুই হাজার ৭১০ টাকা জব্দ করে র‌্যাব।

এঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *