নাগরিক ডেস্ক : কানাডার ফেডারেল নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপি’র সাবেক এমপি সৈয়দ মহসিন। তিনি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের মেট্রো ভ্যাঙ্কুভারের সোরি-নিউটন আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করছেন। কানাডায় এই প্রথমবারের মতো নির্বাচন করছেন তিনি। সৈয়দ মহসিন ঢাকার মিরপুরের সাবেক সাংসদ এবং ঢাকা সিটির ডেপুটি মেয়র এসএ খালেকের পুত্র। তিনি ১৯৯৩ সালে উপ-নির্বাচনে মিরপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত হারুন মোল্লার শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি কামাল মজুমদারকে হারিয়ে বিজয় অর্জন করেন। সৈয়দ মহসিন আমেরিকায় স্ট্রেটেজিক লিডারশিপের ওপর ডক্টরেট ডিগ্রি করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভ্যাঙ্কুভারের সোরি-নিউটন আসনের বর্তমান এমপি জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টির একজন শিখ।
তিনি চারবার নির্বাচিত হয়েছেন। ওই এলাকার বড় অংশ জুড়ে শিখ অধিবাসীরা বসবাস করেন। উল্লেখ্য, আগামী ২০শে সেপ্টেম্বর কানাডায় মধ্যর্তী ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত মেয়াদের দুই বছর আগে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ক্ষমতা ছেড়ে দেওয়ার কারণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সৈয়দ মহসিন ছাড়া আরও সাত কানাডিয়ান বাংলাদেশি প্রার্থী হয়েছেন।
২০২১-০৯-১৭

I adore the way your unique personality shines through in your words. It feels like we’re having a meaningful conversation.
I loved reading your post from start to finish. You have maintained us interested. Thanks for posting your thoughts.